সালাম নিবেন, আমার শরীরের ওজন স্বাভাবিকের চাইতে বেশি আছে। কয়েকদিন জিম এ যাই এবং ছেড়ে দেয় , মাঝখান থেকে শুধু শুধু জিমকে টাকা দিলাম কিন্তু ওজন কমছে না। খাওয়া দাওয়া, অন্যরা যা খায় তাই, আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন, যদিও জানিনা আপনারা এই বিষয়ে বলেন কিনা। -পারভেজ আখন্দ। ১৮.১০.১৮ ধন্যবাদ পারভেজ, আমি জানিনা আপনার ঠিক কি পরিমান ওজন কমানো প্রয়োজন। নিদ্রিষ্ট কিছু এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের কাঙ্খিত পেশিগুলোকে পুনর্গঠন বা অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে পারি। এই বিষয়ে আমরা বিশেষজ্ঞ নই। তবে আপনি যদি জিমে যাওয়াকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করতে চান বা খাদ্যভ্যাসের পরিবর্তন বা অন্যকিছু যা আপনাকে অতিরিক্ত মেদবহুল হওয়া থেকে দূরে রাখবে সেই পরামর্শ চাইলে আমাদেরকে পরিষ্কারভাবে লিখে জানান। আপনার পরবর্তী লেখার জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। ১৮.১০.১৮
আমরা প্রতিদিন যা করি এবং ভাবি তার অর্ধেকেরও বেশি আমাদের অভ্যাস। ছোট ছোট অভ্যাস আমাদেরকে একটা লম্বা আচরণ তৈরী করে দেয়। পৃথিবী জুড়ে সফল মানুষ হিসেবে যাদেরকে আমরা বিবেচনা করি তারা আসলে কতগুলো দীর্ঘস্থায়ী ভালো অভ্যাসের মানুষ। আপনি আপনার কোনো অভ্যাস পরিবর্তন করতে চাইলে অথবা নতুন কোন অভ্যাস তৈরী করতে চাইলে আমাদের সাহায্য নিতে পারেন। আমরা ১০ জনের একটি প্যানেল, যারা সাইকোলজি, কগনিটিভ সাইন্স এবং এনথ্রোপলোজি নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকি আর সময় করে আপনাদের লেখার উত্তর দেয়ার চেষ্টা করি।