আস্সালামু আলাইকুম, আমার সমস্যা, আমার আড়াই বছরের ছেলে কে নিয়ে । খুবই দুস্টু প্রকৃতির, কথা শুনতে চায় না। একদমই খাওয়া বা ঘুমায় না। সারাক্ষন মোবাইল ফোন নিয়ে বসে থাকে। আবার রাগ হলে প্রচন্ড রকমের রাগ করে, জিনিসপত্র ছুড়ে মারে। একটু পর পর দোকানে নিয়ে যেতে বলে, কোনো কিছু কিনে না দিলে রাগ বেড়ে যায়। অনেকে বলে ফ্যামিলির একমাত্র সন্তান তাই বেশি আদোরে এরকম হচ্ছে, কিন্তু আমরা তুলনামূলকভাবে অত বেশি কিছু করিনা। কোনো ব্যবস্থা থাকলে জানাবেন। - জান্নাতুল ফেরদৌসি। ০১.১১.১৮
সালাম নিবেন, আমার শরীরের ওজন স্বাভাবিকের চাইতে বেশি আছে। কয়েকদিন জিম এ যাই এবং ছেড়ে দেয় , মাঝখান থেকে শুধু শুধু জিমকে টাকা দিলাম কিন্তু ওজন কমছে না। খাওয়া দাওয়া, অন্যরা যা খায় তাই, আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন, যদিও জানিনা আপনারা এই বিষয়ে বলেন কিনা। -পারভেজ আখন্দ। ১৮.১০.১৮ ধন্যবাদ পারভেজ, আমি জানিনা আপনার ঠিক কি পরিমান ওজন কমানো প্রয়োজন। নিদ্রিষ্ট কিছু এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের কাঙ্খিত পেশিগুলোকে পুনর্গঠন বা অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে পারি। এই বিষয়ে আমরা বিশেষজ্ঞ নই। তবে আপনি যদি জিমে যাওয়াকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করতে চান বা খাদ্যভ্যাসের পরিবর্তন বা অন্যকিছু যা আপনাকে অতিরিক্ত মেদবহুল হওয়া থেকে দূরে রাখবে সেই পরামর্শ চাইলে আমাদেরকে পরিষ্কারভাবে লিখে জানান। আপনার পরবর্তী লেখার জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। ১৮.১০.১৮