Skip to main content

শিশুর যত্ন

 আস্সালামু আলাইকুম,
 আমার সমস্যা, আমার আড়াই বছরের ছেলে কে নিয়ে । খুবই দুস্টু প্রকৃতির,  কথা শুনতে চায় না। একদমই খাওয়া বা ঘুমায় না। সারাক্ষন মোবাইল ফোন নিয়ে বসে থাকে। আবার রাগ হলে প্রচন্ড রকমের রাগ করে, জিনিসপত্র ছুড়ে মারে। একটু পর পর দোকানে নিয়ে যেতে বলে, কোনো কিছু কিনে না দিলে রাগ বেড়ে যায়। অনেকে বলে ফ্যামিলির একমাত্র সন্তান তাই বেশি আদোরে এরকম হচ্ছে, কিন্তু আমরা তুলনামূলকভাবে অত বেশি কিছু করিনা। কোনো ব্যবস্থা থাকলে জানাবেন।     
- জান্নাতুল ফেরদৌসি।
০১.১১.১৮

Comments

Popular posts from this blog

বই পড়া

 প্রিয় বেকবেঞ্চার, আপা না ভাই কি বলে সম্বোধন করবো বুঝসিনা। আমি একজন কর্মজীবী পুরুষ,  বাড়ি ফিরতে ফিরতে রাত ৮/৯টা বেজে যায়. তারপর বাচ্চাকে পড়ানো, স্ত্রীকে ঘরের কাজে টুকিটাকি সাহায্য করতে করতে রাত হয়ে যায়। কিন্তু আমি বই পড়া ভীষণ ভাবে মিস করি, বিয়ের আগে রাত জেগে হলেও বই নিয়ে কাটিয়ে দিতাম। আমি বুঝতে পারছিনা কিভাবে আমি সময় বের করবো এবং পুরনো অভ্যাসে ফিরে যাবো?  - রাতুল হাসান। ১৬.১০.১৮ ধন্যবাদ রাতুল, মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীতে কর্মঠ জাতি হিসেবে যারা পরিচিত। সেই জাপানিজ বা জার্মানরাই কিন্তু তুলনামূলক ভাবে বেশি বই পরে। বই পড়া কিন্তু হবি না, এটা ভালোভাবে বেচে থাকার একটা প্রক্রিয়া। আপনার নিয়মিত মোবাইল/ইমেইল বা দৈনিক পত্রিকা চেক করার মতোই বই পড়ার একটা অভ্যাসের প্রয়োজন। বিল গেটস সারাদিন এত এত কাজ করার পরও প্রতিরাতে নিয়ম করে একঘন্টা বই পড়েন, বই হাতেই ঘুমাতে যান। এভাবেই তিনি বছরে গড়ে প্রায় ৫০টি বই পড়ে শেষ করেন। শুধু তাই না, ভালো লাগার বই গুলির নাম সবার সাথে শেয়ারও করেন। আপনি এখন যা করতে পারেন: সারাদিন কি করেন তার একটা ডিটেইল স্কোর কার্ড লিখুন।  যেমনঃ ৭ টায় . ঘুম থেকে...